A Good news for Freelance - Welcome Alertpay
A Good news for Freelance - Welcome Alertpay
অনলাইন ব্যাংকিং সিস্টেম এলার্টপে সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিস্তারিত জেনেছি। যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কষ্টার্জিত টাকা দেশে আনতে চান অথবা যারা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে চান তাদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত মাধ্যম হচ্ছে এলার্টপে। এ সাইটটির একটি ভালো দিক হচ্ছে একাউন্ট ভেরিফিকেশন, ব্যাংক একাউন্ট বা ক্রেডিট কার্ড যাচাইয়ে কোন সমস্যায় পড়লে এদের সাপোর্ট সেন্টারের মাধ্যমে মাত্র কয়েকদিনেই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। আর এর জন্যই চটজলদি জনপ্রিয় হয়ে উঠছে এ সার্ভিসটি। এলার্টপের খুঁটিনাটি বিষয়গুলো নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন।
কি কি ধরনের একাউন্ট সুবিধা রয়েছে এতে?
এলার্টপে সাইটে তিন ধরনের একাউন্ট রয়েছে, পারসোনাল স্টার্টার, পারসোনাল প্রো এবং বিজনেস। একাউন্টগুলোর যে কোন একটিতে বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যায়। আর আপনি চাইলে যে কোন সময় আপনার একাউন্ট পরিবর্তনও করতে পারবেন। তিনটি একাউন্টের সাহায্যেই ইন্টারনেটে নিরাপদে কেনাকাটা করা এবং বিনামূল্যে অন্য ব্যবহারকারীকে টাকা পাঠানো যায়।
পারসোনাল স্টার্টার
খুব স্বল্প পরিসরে ব্যবহার উপযোগী এ একাউন্ট কোন প্রকার ফি ছাড়াই খুলা যায়। এ একাউন্টের কয়েকটি সীমাবদ্ধতা হল, এর মাধ্যমে ক্রেডিট কার্ডে অর্থ লেনদেন করা যায় না এবং মাসে ৪০০ ডলার ও সর্বোচ্চ ২ হাজার ডলারের বেশি অর্থ গ্রহণ করা যাবে না। তাই যারা বেশি অর্থ লেনদেন করতে ইচ্ছুক তাদের এ একাউন্টে লগিন না করাই ভালো।
পারসোনাল প্রো
ফ্রিল্যান্সারদের জন্য এটি সুবিধা সংবলিত। এখানে টাকা গ্রহণে কোন সীমাবদ্ধতা নেই। তবে এক্ষেত্রে অন্য একজন এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করলে ২.৫% + ০.২৫ ডলার ফি দিতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন ব্যবহারকারী টাকা পাঠালে ফি-এর পরিমাণ হয় ৪.৯% + ০.২৫ ডলার। এ ধরনের একাউন্টের একটি বড় সুবিধা, এর ব্যবহারকারী ইচ্ছে করলে নিজের ওয়েবসাইটে এলার্টপে যুক্ত করে কোন পণ্য বা সার্ভিস বিক্রি করতে এবং ক্রেতার কাছ থেকে সহজেই টাকা গ্রহণ করতে পারবেন।
বিজনেস
সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনলাইনে অর্থ লেনদেন করার জন্য এ একাউন্টটিতে লগিন করতে পারেন। এখানে একটি একাউন্টের সাহায্যে একাধিক ব্যবসা পরিচালনা করা যায়। এর আরেকটা সুবিধা হচ্ছে, একসঙ্গে একাধিক ব্যবহারকারীকে টাকা পাঠানো যাবে। আর টাকা গ্রহণ করার ক্ষেত্রে পারসোনাল প্রো একাউন্টের মতোই সমপরিমাণ ফি দিতে হবে।
আসুন জেনে নিই কীভাবে লগইন করা যাবে এলার্টপের এ একাউন্টগুলোতে।
একাউন্ট খুলতে প্রথমেই আপনাকে www.alertpay.com/en/bangladesh.aspx সাইটটিতে প্রবেশ করতে হবে। এখানে রেজিস্ট্রেশন পদ্ধতি পেপল কিংবা মানিবুকার্সের মতোই। এর জন্য প্রথমে একাউন্টের ধরন নির্ধারণ করে নিজের ব্যক্তিগত তথ্য, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, পিন নাম্বার ইত্যাদি দিতে হবে। পিন নাম্বারটি পাসওয়ার্ডের মতোই একটি গোপন নাম্বার, যা অর্থ লেনদেনের সময় প্রয়োজন পড়বে।
সফলভাবে রেজিস্ট্রেশন করার পর একাউন্টটি টাকা গ্রহণের উপযোগী হবে। তবে টাকা নিজের ব্যাংক বা ক্রেডিট কার্ডে পাঠাতে একাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এ জন্য Become AlertPay Verified নামক একটি লিংক দেখতে পাবেন। এ অপশনটিতে নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ডকুমেন্ট যেমন পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি জমা দিতে হবে। এছাড়া যাদের ক্রেডিট বা ডেবিট কার্ড আছে তারা এর মাধ্যমেও ভেরিফাইড হতে পারবেন। অনেক ক্ষেত্রে ফোন নাম্বার যাচাই করা হয়ে থাকে।
যে পদ্ধতিতে দেশে টাকা আনা যাবে
এলার্টপে একাউন্ট থেকে ৪টি ভিন্ন ভিন্ন উপায়ে টাকা আনা যায়। পদ্ধতিগুলো হল চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং ব্যাংক ওয়্যার।
চেক পদ্ধতি
এ পদ্ধতিতে একটি চিঠির মাধ্যমে চেক পাঠানো হয়ে থাকে। চেকের জন্য এলার্টপেকে ৪ ডলার ফি দিতে হয় আর একাউন্টে সর্বনিু ২০ ডলার হলে চেকের জন্য আবেদন করা যাবে। আবেদন করার ২ দিনের মধ্যে একটি চেক আবেদনকারীর ঠিকানায় পাঠানো হয়। এটি হাতে পৌঁছতে ২/৩ সপ্তাহ সময় লেগে যেতে পারে। চেকটি ডলারে পাঠানো হয়, তাই যেসব ব্যাংক ডলারে চেক গ্রহণ করে সেখানে এটি জমা দিতে হবে। এক্ষেত্রে আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। সরকারি ব্যাংকের মাধ্যমে চেক থেকে টাকা তুলতে একটা সামান্য ফি দিতে হবে। আর প্রাইভেট ব্যাংকগুলোকে তুলনামূলকভাবে বেশি ফি দিতে হবে কিন্তু সময় লাগবে অনেক কম।
ক্রেডিট কার্ড
যাদের ভিসা বা মাস্টারকার্ড রয়েছে তারা এ পদ্ধতিতে খুব সহজেই টাকা আনতে পারবেন। এলার্টপে সাইটে ক্রেডিট কার্ডের কথা বলা হলেও এটি ডেবিট কার্ডও সাপোর্ট করে। আমাদের দেশে বেশিরভাগ ফ্রিল্যান্সারের Payoneer ডেবিট মাস্টারকার্ড রয়েছে। তারাও এ কার্ডে সহজেই টাকা আনতে পারবেন। এ জন্য প্রথমে এলার্টপে সাইটে কার্ডটি যোগ করতে হবে। কার্ডটি যাচাই করার জন্য এলার্টপে আপনার কার্ড থেকে ১ থেকে ২ ডলারের মধ্যে একটি অর্থ এলার্টপে একাউন্টে নিয়ে আসবে। এরপর চধুড়হববৎ সাইটে লগইন করে দেখতে হবে কত ডলার লেনদেন হয়েছে এবং সে পরিমাণটি এলার্টপে সাইটে এসে একটি টেক্সটবক্সে প্রবেশ করাতে হবে। সঠিকভাবে ডলারের পরিমাণটি বলতে পারলে আপনার কার্ডটি অর্থ লেনদেনের জন্য উপযোগী হবে। লক্ষণীয় যে, এলার্টপে একাউন্টে অর্থ লেনদেনের মূল মুদ্রা হিসেবে ইউরো থাকলে কার্ড যাচাইয়ের আগেই ডলারে পরিবর্তন করে নিতে হবে। অন্যথায় সঠিকভাবে কার্ডটি যাচাই হবে না। এলার্টপে থেকে কার্ডে প্রতিবার লেনদেনে ৫ ডলার ফি দিতে হবে। সর্বনিু ১০ ডলার উঠানো যাবে, যা ৩ থেকে ৪ দিনের মধ্যে কার্ডে সরাসরি চলে আসবে। এরপর নিকটস্থ অঞগ বুথগুলো থেকে (যেগুলো মাস্টারকার্ড সাপোর্ট করে যেমন DBBL, Standard Chartered Bank, AB Bankটাকা তোলা যাবে। যাদের Payoneer মাস্টারকার্ড নেই তারা www.vworker.com রেজিস্ট্রেশন করে একটি কার্ডের জন্য আবেদন করতে পারেন। মাস্টারকার্ডটি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওই সাইট থেকেই।
ব্যাংক ট্রান্সফার
এলার্টপে থেকে বাংলাদেশে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা আনা যায় না। তবে যাদের Payoneer মাস্টারকার্ডে US Virtual Account নামক সার্ভিসটি আছে তারা এ পদ্ধতিতে মাত্র ০.৫ ডলারের বিনিময়ে কার্ডে টাকা আনতে সক্ষম হবেন। আর সময় লাগবে মাত্র ২ থেকে ৩ দিন। যারা এক বছর থেকে Payoneer কার্ডটি ব্যবহার করছেন তারা এ US Virtual Account সাইটে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যুক্তরাষ্ট্রের US Virtual Account নামক ব্যাংকের একটি ভার্চুয়াল একাউন্ট দেয়া হবে। এই ব্যাংকের সঙ্গে মাস্টারকার্ডটি যুক্ত থাকে। অর্থাৎ কেউ যদি আপনার ওই ব্যাংক একাউন্টে টাকা পাঠায় তখন এটি সরাসরি আপনার কার্ডে জমা হয়ে যাবে। তবে এই ব্যাংক একাউন্ট থেকে কখনও অন্যকে আপনি টাকা পাঠাতে পারবেন না, শুধু গ্রহণ করতে পারবেন। এলার্টপে সাইটে এই ব্যাংক একাউন্টটি যুক্ত করতে প্রথমে Add Bank Accoun পেজে ঢুকে দেশ হিসেবে United States সিলেক্ট করতে হবে। তারপর Bank Transfer সিলেক্ট করে একাউন্টটির নাম্বার, ABA Routing নাম্বার, ব্যাংকের নাম ইত্যাদি তথ্য দিতে হবে, যা Payonner সাইট থেকে পাওয়া যাবে। এরপর এলার্টপে থেকে একাউন্টে ১ ডলারের কম মূল্যের অর্থ পাঠানো হবে, যা Micro Deposit নামে পরিচিত। দিন দুই পর চধুড়হহবৎ সাইটে লগইন করে ডলার দুটি দেখা যাবে। এই দুটি লেনদেনের পরিমাণ এলার্টপে সাইটে এসে দুটি টেক্সটবক্সে প্রবেশ করতে হবে। সফলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারলে আপনি সবচেয়ে কম খরচে এলার্টপে থেকে টাকা দেশে আনতে পারবেন।
ব্যাংক ওয়্যার
যাদের কোন ভিসা বা মাস্টারকার্ড নেই তারা এ পদ্ধতিতে দেশের ব্যাংকে সরাসরি টাকা আনতে পারবেন। এটি সাইটের সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি। এক্ষেত্রে খরচ পড়বে ১৫ ডলার। আর একাউন্টে সর্বনিু ৪০ ডলার হলে এ পদ্ধতিতে টাকা উঠানো যাবে। ব্যাংক ওয়্যারের মাধ্যমে বাংলাদেশে আপনার ব্যাংক একাউন্টে টাকা আসতে প্রায় এক সপ্তাহের মতো সময় লাগবে। ব্যাংক ওয়্যারের জন্য প্রথমে সাইটে আপনার ব্যাংক একাউন্টের নাম্বার, ব্যাংক কোড, ব্রাঞ্চ কোড এবং ঝডওঋঞ ইওঈ যোগ করতে হবে, যা আপনার ব্যাংকে যোগাযোগ করে তথ্যগুলো সংগ্রহ করতে পারবে।
তো পাঠক এবার নির্ভার চিত্তে তৈরি হয়ে যান। এখন ফ্রিল্যান্সিংয়ের জয়জয়কার। আর এ জয়ধ্বনিকে আমাদের দেশে আরও বাস্তবমুখী করে তুলতেই চালু হয়েছে এলার্টপে।
Twitter
0 Response to "A Good news for Freelance - Welcome Alertpay"
একটি মন্তব্য পোস্ট করুন